Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

নৈসর্গিক গণনা জেনে নিন কোন লক্ষণএ ঘটিবে

 নৈসর্গিক গণনা—জ্যাডিকিয়েলের নৈসর্গিক গণনা জগদ্বিখ্যাত। এই জন্য তাঁহার অভিজ্ঞতা হইতে কয়েকটি প্রাকৃতিক লক্ষণ নিম্নে প্রকটিত হইল।

 ১। সূর্য্যান্তকালে রশ্মিজাল (Ruddy Glow) দৃষ্ট হইলে, বুঝিতে হইবে পরিষ্কার দিন আগতপ্রায়।

২। সূর্যোদয় কালে পূর্বদিক ম্যান ও অপরিচ্ছন্ন বােধ হইলে, ঋতু পরিবর্তন কাল সমাগত বলিয়া জানিবে।

 ৩। সূর্য্যাক্তকালে উত্তরদিকে আরক্তিম বর্ণ দৃষ্ট হইলে, ঝড়-বৃষ্টির সম্ভাবনা। 

৪। সূর্য্যাক্তকালে দক্ষিণদিকে লােহিত মেঘ উঠিলে, কিছুদিনের পর বৃষ্টি হইবে। 

৫। সূর্যকিরণ দ্বারা চন্দ্রমণ্ডল সমাচ্ছন্ন হইলে, অতি সত্বর বৃষ্টি হইবে। 

৬। দ্বিপ্রহরে সূর্য্যরশ্মি স্বভাবাতিরিক্ত উজ্জ্বল ও উষ্ণ হইলে, অতি সত্বর বৃষ্টি হয়। 

৭। পল্লীধূম উদ্দ্ধেনা উঠিয়া নিম্নমুখী হইলে বৃষ্টির অধিক বিলম্ব নাই বুঝিবে। 

৮। গ্রীষ্মকালে কুয়াশার উদ্দ্ধগতিতে আকাশ পরিষ্কার ও নিম্নগতিতে সত্বর বৃষ্টি হয়। 

৯। কুকুর, বিড়াল অস্থির হইয়া ইতন্ততঃ ঘুরিয়া বেড়াইলে, পীড়াদায়ক দিন আগত।

 ১০। বৃষ্টিকালে যখন চাতক গৃহড়ায় ঘুরিয়া ঘুরিয়া ডাকে তখন শীঘ্রই বৃষ্টি বন্ধ হইবে। 

১১। বর্ষাকালে মাঠে গাে-গণ গ্রাম ত্যাগ করিয়া যখন একত্রিত হইয়া ভয়চকিতনেত্রে চারিদিকে চাহিতে থাকে, তখন সব বৃষ্টির আসন্ন সমাগম বুঝিতে হইবে। 

১২। পূৰ্ব্বাহে পুষ্করিণী হইতে ধূম্রোথান ও পুঞ্জীকৃতবং দৃষ্ট হইলে, বৃষ্টির সম্ভাবনা। 

১৩। গ্রীষ্মকালে যখন নিঃশ্বাস ফেলিতে কষ্ট বােধ হয়, বায়ু ভার ও উষ্ণ বলিয়া বােধ হয়, তখন আর বৃষ্টির অধিক বিলম্ব নাই বুঝিবে। 

১৪। উদয়কালে সূর্য্য রশ্মিহীন, তপুতধাতু পিণুবৎ পরিদৃষ্ট হইলে, পরিষ্কার দিন আগতপ্রায় বুঝিবে।

 ১৫। অন্তগমনােম্মুখ সূৰ্য্য (শরৎ বা শীতকালে) লােহিত্ৰ পরিদৃষ্ট হইলে উত্তর পশ্চিমদিগাগত ঝড়ের সম্ভাবনা বুঝা যায়। উদয়কালে ঐরূপ হইলে দক্ষিণ-পূৰ্ব্বদিক হইতে ঝড় আসিবে অনুমান করিবে।

 ১৬ যখন জলচর পক্ষীসকল জলের উপর উড়িয়া বেড়ায় অথচ আহারের চেষ্টা করে না, তখন ঝড়-বৃষ্টির বিলম্ব নাই নিবে।

Post a Comment

0 Comments