শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধ স্বাস্থ্যবিধি
যে যে নিয়ম শিক্ষার্থী , শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী
অভিভাবক-অভিভাবিকা,স্থানীয় মানুষের অবশ্য পালনীয়
১) মাস্ক অবশ্যই পরতে হবে।
২) নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
৩) টিফিনের খাবার ভাগ করে খাওয়া যাবে না।
৪) প্রত্যেককে নিজের বোতলে জল আনতে হবে।
৫) বই, খাতা আদান প্রদান করা যাবে না।
৬) শ্রেণীকক্ষ বা অন্যত্র জটলা করা যাবে না।
৭) বারবার সাবান দিয়ে (অন্ততঃ ১ঘন্টা অন্তর) হাতধুতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
৮) হাঁচি-কাশি হলে
মুখে রুমাল বা মাস্ক দিতে হবে।
৯) একই বেঞ্চে দু জনের বেশি বসা যাবে না।
১০) পরিচ্ছন্ন পোশাক পরতে হবে ও নিয়মিত সাবান জলে জামাকাপড় ধুতে হবে।
১১) জ্বর, সর্দি-কাশি হলে বিদ্যালয়ে আসা যাবে না।
উপরোক্ত স্বাস্থ্যবিধি গুলি সকলের নিরাপত্তার জন্য মেনে চলতে সনির্বন্ধ আবেদন।
প্রচারেঃ-বিদ্যালয়ের নাম

0 Comments