পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর এর আদেশনামা অনুসারে আগামী ১২ই ফেব্রুয়ারী ২০২১ শুক্রবার থেকে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হতে চলেছে। এমতাবস্থায় ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত নিয়মাবলী মেনেচলতে হবে।
১. মাস্ক ছাড়া বিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ।
২. জ্বর, হাঁচি, কাশি, স্বাদ-গন্ধ না পাওয়ার উপসর্গ থাকলে বিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ।
৩. প্রত্যেক ছাত্র / ছাত্রীকে জলের বোতল নিয়ে বিদ্যালয়ে আসা বাধ্যতামূলক।
৪. জলের বোতল, টিফিন, শিখন সামগ্রী কোনো ছাত্র/ছাত্রী বিনিময় করবে না।
৫. স্যানিটাইজার / হ্যাণ্ড ওয়াশ এর ব্যবহার
বাধ্যতামূলক।
৬. একমাত্র নবম,
দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র / ছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে।
৭. পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রদের সরকারি নির্দেশ না আসা পর্যন্ত বিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ।
৮. বিদ্যালয়ে প্রবেশের পর ছুটি না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের বাইরে বেরোনো যাবে না।
৯. সর্বদা পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে।
১০. প্রত্যেক ছাত্র/ছাত্রীদের বিদ্যালয়ে আসার জন্যে অবিভাবকদের কাছ থেকে No Objection আনতে হবে।
আদেশানুসারে
প্রধান শিক্ষক
বিদ্যালয়ের নাম

0 Comments