স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প: উজ্জ্বল ভবিষ্যতের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিক্ষা ক্ষেত্রে চালু হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।
সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ
এই প্রকল্পের সুযোগ-সুবিধাগুলি:
- পশ্চিমবঙ্গবাসী শিক্ষার্থীর জন্য, যারা দেশের ও বিদেশের যে কোনও স্বীকৃত বিদ্যালয় / মাদ্রাসা / কলেজ / বিশ্ববিদ্যালয় / উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্স-সহ মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / স্নাতক / স্নাতকোত্তর / পেশাগত / ডক্টরাল ও পোস্ট ডক্টরাল কোর্সে পড়াশোনা করছে, তারা শিক্ষাঋণ পাবে।
- প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট যেখানে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি চলে সেখানে পড়াশোনা করলেও এই শিক্ষঋণ পাওয়া যাবে।
- কোর্স ফি, হোস্টেল ফি-সহ অন্যান্য খরচ এই ঋণের মাধ্যমে প্রদান করা যাবে।
- আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর।
কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- রাজ্য কো-অপারেটিভ ব্যাঙ্ক অনুমোদিত সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক বা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং রাজ্যের রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্ক থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং লোন পাওয়া যাবে।
- একজন শিক্ষার্থী কোর্স চলাকালীন যে কোনও সময় এই ঋণের জন্য আবেদন করতে পারবে।
- এই ঋণ পরিশোধ করার জন্য দীর্ঘ ১৫ বছর সময় পাওয়া যাবে।
বিস্তারিত জানতে ও আবেদন করতে-
- www.wb.gov.in বা
- https://banglaruchchashiksha.wb.gov.in - STUDENT CREDIT CARD ট্যাবে ক্লিক করুন বা
- https://wbscc.wb.gov.in দেখুন।
যে কোনও প্রয়োজনে ফোন করুন টোল ফ্রি হেল্পলাইন নম্বরে- ১৮০০১০২৮০১৪ অথবা
ইমেল করুন support-wbscc@bangla.gov.in


0 Comments