নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
উত্তর : ১৯২০ খ্রীষ্টাব্দে সর্বভারতীয় ভিত্তিতে যে শ্রমিক সংগঠন গঠিত হয় তা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস নামে পরিচিত। ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এই সমিতির প্রতিষ্ঠা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ইতিপূর্বে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন ভাবে ভারতের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন শুরু হলেও তা সুসংহত হয়ে উঠতে পারেনি। ১৯২০ খ্রীষ্টাব্দে এন. এম. যোশী, যোসেফ ব্যপিৎসা, বি. পি. ওয়াদিয়া প্রমুখের উদ্যোগে বোম্বাইয়ে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। এর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লালা লাজপৎ রায়। লাজপৎ রায় তাঁর ভাষণে ঐ সংগঠনের উদ্দেশ্য বর্ণনা করেছিলেন। এগুলি হল—–(১) ভারতের বিভিন্ন অঞ্চলে যে সব শ্রমিক সংগঠন রয়েছে সেগুলিকে সুসংহত করা, (২) শ্রমিকদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বার্থকে সম্প্রসারিত করা।

0 Comments