পারমাণবিক শক্তি উৎপাদনের ফিশন ও ফিউশন পদ্ধতি
ফিশন পদ্ধতি – ফিশন হল নিউক্লিয়াস বিভাজন পদ্ধতি। এই পদ্ধতিতে একটি নিউক্লিয়াস থেকে একাধিক নিউক্লিয়াস বিভাজনের সময় প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়। এই তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা পারমাণবিক বিদ্যুৎ নামে পরিচিত। ফিশন পদ্ধতিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম, থোরিয়াম, লিথিয়াম, প্লুটোনিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় ধাতু।
ফিউশন পদ্ধতি –
এটি নিউক্লিয়াস সংযোজন পদ্ধতি। এই পদ্ধতিতে দুটি নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি নিউক্লিয়াসে পরিণত হওয়ার সময় অকল্পনীয় তাপ উৎপন্ন হয়। এই বিপুল তাপ আয়ত্ত করে বিদ্যুৎ উৎপাদন করার মতো প্রযুক্তি মানুষের হাতে নেই। তবে এই পদ্ধতি কেবল হাইড্রোজেন বোমা তৈরিতে ব্যবহার করা যায়। হাইড্রোজেন বোমা একটি পরমাণু বোমার থেকে অনেক বেশি শক্তিশালী ও বিধ্বংসী। এই পদ্ধতির প্রধান কাঁচামাল হল – হাইড্রোজেন ও ভারী জল।

0 Comments