Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

এশিয়ার বৃহত্তম শাল অরণ্য নাম কী এবং সংক্ষিপ্ত আলোচনা

 এশিয়ার বৃহত্তম শাল অরণ্য

এশিয়ার বৃহত্তম শাল অরণ্য (Largest Sal Forest in Asia) হল ভারতের ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত সারান্ডা অরণ্য (Saranda Forest)। ঝাড়খন্ডের পশ্চিম সিংভূম জেলায় অবস্থিত এই অরণ্যের আয়তন ৮২০ বর্গকিমি। এই অরণ্যের প্রধান উদ্ভিদ শাল। এছাড়াও মহুয়া, কুসুম, গুলার, অসন, আম, কাঁঠাল প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। এই সংরক্ষিত অরণ্যে হাতি, চিতা, সম্বর হরিণ, চিতল হরিণ, বাইসন প্রভৃতি জীবজন্তু দেখা যায়। সারান্ডা অরণ্যের একেবারে কেন্দ্রে ৫৫০ মিটার উচ্চতায় অবস্থিত থলকোবাদ গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।

Post a Comment

0 Comments