Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বাংলার ক্লাব সংস্কৃতিতে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস বর্ণনা করো।

বাংলার ক্লাব সংস্কৃতিতে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস বর্ণনা করো।

 উত্তর বর্তমান বিশ্ব তথা আমাদের বাংলার অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। বাংলায় ফুটবলের জনপ্রিয়তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বাংলার শহর, গ্রাম, শহরতলি সর্বত্রই ফুটবল খেলার উন্মাদনা সত্যই লক্ষণীয়। বাংলার অনেক স্বনামধন্য ফুটবল ক্লাব রয়েছে, যাদের মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল ক্লাব।


ইস্টবেঙ্গল ক্লাব : এটি ভারত তথা বাংলার একটি স্বনামধন্য পেশাদার ফুটবল ক্লাব।১ আগস্ট, ১৯২০ ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম। ইস্টবেঙ্গল ক্লাবের জন্মের পশ্চাতে রয়েছে একটি ইতিহাস। কোচবিহার কাপে মোহনবাগান-জোড়াবাগান-এর ফাইনাল ম্যাচে মোহনবাগান পরাজিত হলে হারের সম্পূর্ণ দায় শৈলেন বসু ও ন সেনের ওপর চাপানো হয়, যার ফলে ঘটি ও বাঙাল এই বিদ্বেষের থেকে পদ্মার ওপারের ব্যক্তি সুরেশ চৌধুরীর হাত ধরেই জন্ম নেয় ইস্টবেঙ্গল ক্লাব।


জন্মলগ্নের কয়েকদিন পরেই ইস্টবেঙ্গল হারকিউলিস কাপ জেতে। ১৯২১ সালে শচীন শিল্ডের ফাইনাল ম্যাচে ৫-০ গোলে এরিয়ানসকে হারিয়ে জয়ী হয়। এরপর ১৯২৪ সালে মোহনবাগানকে ১-০ গোলে পরাজিত করে ইস্টবেঙ্গল কোচবিহার কাপ জয় করে। এ ছাড়া ১৯৪২-এ গিরিজা শিল্ড এবং ১৯৬০, ১৯৬৬, ১৯৭৫, ১৯৭৬-এ ট্রেডস কাপ জেতার ইতিহাস তৈরি করে।


সাল ১৯৮০, ১৬ আগস্ট ইডেনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দেখতে এসে বাড়ি ফেরেনি ১৬টি প্রাণ। স্টেডিয়ামের ডি ব্লকে অতিরিক্ত দর্শক প্রবেশ করায় সেই ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ। নিজেদের মধ্যে ধস্তাধস্তি করে প্রাণ হারান তাঁরা।


১৯৭৫ সালে মরশুমের লিগ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে ৫ গোলে হারে মোহনবাগান। এক কথায় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ ঘিরে বাংলার ফুটবল প্রেমিকদের মনে উন্মাদনা চিরকাল ছিল ও থাকবে।


ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম তিনজন বিখ্যাত ফুটবলার হলেন— গোষ্ঠ পাল, অমল দত্ত, মনি তালুকদার। অমল দত্ত ইনি ১৯৫৩, ১৯৫৫, ১৯৫৬ ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলেছেন।

মনি তালুকদার ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের একজন খেলোয়াড়। ১৯২০ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত তিনি ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে দীর্ঘ ১৮ বছর খেলেছেন। বাইচুং ভুটিয়া ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে বহু বছর খেলেছেন। অনেক কাপ জিতিয়ে ক্লাবকে উচ্চ শিখরে পৌঁছেছিলেন। ইস্টবেঙ্গল প্রথম যখন গঠন হয় তখন তার প্রথম ক্যাপটেন ছিলেন গোষ্ঠ পাল। ইস্টবেঙ্গাল মূলত ফুটবল ক্লাব হলেও হকি, ক্রিকেট ও অ্যাথলিটিকসেও খুব নাম করে একটা সময়ে।

Post a Comment

0 Comments