ডেঙ্গু উপসর্গে রোগীদের কী করণীয়?
উত্তর: বাড়িতে বিশ্রাম নিতে হবে। উপসর্গযুক্ত রোগীদের না বার হওয়া উচিত। দিনে তিন থেকে পাঁচ লিটার জল খেতে হবে। কিডনি ও ফুসফুসের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জল খেতে হবে। জ্বর এলে তিন বা ছয় ঘণ্টা অন্তর প্যারাসিটামল ওষুধ খেতে হবে। সঙ্গে ভিটামিন ওষুধও খাওয়া যেতে পারে। চার দিনেও জ্বর না কমলে চিকিৎসকের পরামর্শ মতো বিভিন্ন শারীরিক পরীক্ষা করিয়ে নিতে হবে।

0 Comments