ডেঙ্গি থেকে বাঁচতে আগাম কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে?
উত্তর: ডেঙ্গির জীবাণু বহনকারী মশার কামড় থেকে বাঁচতে বাড়ির বাইরে ফুল হাতা জামা পরে বেরোনো উচিত। বাড়ির চার দিকে কোথাও যাতে জল না জমে তা দেখতে হবে। অনেক সময় বাড়ির ফুলদানি, অব্যবহৃত শৌচাগারে জল জমে থাকে। সেই জলে ডেঙ্গির জীবাণু বহনকারী মশার বংশবিস্তার ঘটে। মশারি টাঙিয়ে ঘুমোতে হবে। ঘরে মশা তাড়ানোর ব্যবস্থা করতে হবে।

0 Comments