শ্বাসকষ্টের রোগটা ঠিক কী? ফুসফুসের প্রধান দুটি অসুখ।
Ans:
একটি, অ্যাজমা অন্যটি সিওপিডি (chronic obstructive pulmonary disease) | দুটোতেই শ্বাসকষ্ট হলেও দুটো রোগই আলাদা। শীতকালে বিভিন্ন ভাইরাসে ফুসফুস আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। বিশেষত যাদের শ্বাসকষ্টের রোগ আগে থেকেই রয়েছে তাদের চট করে ঠান্ডা লেগে যায়, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি বাড়ে। এ ছাড়া বাতাসে অ্যালার্জির উপকরণগুলি বা বাতাসে দূষিত পদার্থগুলি ফুসফুসে পৌঁছে সেখান থেকেও শ্বাসকষ্ট বাড়ায়। অ্যাজমা মূলত অ্যালার্জি-জনিত রোগ। তবে অ্যালার্জি ছাড়াও হতে পারে। AL এটি সাধারণ ভাবে শিশু এবং অনুর্ধ্ব ৪০ বয়সীদের হয়ে থাকে। অ্যাজমা রোগীদের প্রধানত বুকে চাপ ধরা, শ্বাসকষ্ট, শুকনো কাশি যা রাতে বাড়ে, বুকে আওয়াজ ইত্যাদি। অন্য দিকে সিওপিডি সাধারণত পঞ্চাশ বছরের বেশিদের হয়। প্রধান কারণ ধূমপান এবং ঘরের বাইরেরে দূষণ। শ্বাসকষ্ট, কাশির সঙ্গে কফ ওঠে।

0 Comments