Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

শীত কালে করোনা সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে। কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?

 শীত কালে করোনা সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে। কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?

Ans:

গত দুই-তিন বছর আগে শীত কালেই করোনা সংক্রমণ শুরু হয়েছিল। এ বার শীতেও সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর। করোনায় ফুসফুসের ক্ষতির আশঙ্কা থাকে। সেই বিভাগের চিকিৎসক হওয়ায় কিছু সাবধানতার কথা বলতে পারি। প্রথমত, বাইরে বার হলে করোনা বিধি মেনে চলা জরুরি। সঙ্গে ফের প্রত্যেককে মাস্ক পরা বাধ্যতামূলক করা উচিত। করানো না থাকলেও তাতে ধুলিকণা থেকে রেহাই পাওয়া যেতে পারে। স্বাসকষ্টজনিত রোগ বাতাসে ভাসমান ধুলিকণা থেকেও হয়। করোনা চলে গিয়েছে ভেবে অনেকে এখনও বুস্টার ডোজ নেননি। তাই বুস্টার ডোজ নিতে হবে। করোনা সংক্রমিত একাংশের ফুসফুসের ক্ষতি আছে, ফলে বিপদ বেশি। ফের যাতে সংক্রমণ না হয় তা দেখা জরুরি।

Post a Comment

0 Comments