উত্তর: সাধারণত ৪ বছর বা তার বেশি বয়সের গাছের জন্য ১২০০ গ্রাম ইউরিয়া, ১৬০০ গ্রাম ফসফেট, 2200 গ্রাম পটাশ ও ৫০ কেজি পচা গোবরসার গাছ পিছু প্রয়োগ করতে হবে। এ ছাড়া ২০০-২৫০ গ্রাম বোরাক্স দু'বছর পর পর ৩০০ গ্রাম জিঙ্ক সালফেট ও ৩০০ গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে। মাটির অম্লত্ব বেশি থাকলে গাছ পিছু ১৫০-২০০ গ্রাম কৃষিচুন প্রয়োগ করতে হবে। এই পরিমাণ সার বছরে ১ বার প্রয়োগ না করে সমান ২ ভাগে ভাগ করে বর্ষার আগে ও পরে গাছের গোড়া থেকে ১.৫-২ মিটার জায়গার মধ্যে চারদিকে ছড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। সার প্রয়োগের পরে গাছের গোড়ার চারদিকে শুকনো পাতা বা খড় বা আবর্জনা দিয়ে ঢেকে দিতে হবে বা সবুজ সার যেমন, ধইনচা, বরবটি বা বারসেম ছড়িয়ে দিতে হবে যাতে বেসিন জায়গাটি ঢাকা থাকে।

0 Comments