Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ভুটানের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ (মাধ্যমিক ১৯৯৮) ও কৃষি সম্পদের বিবরণ দাও।

ভুটানের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ (মাধ্যমিক ১৯৯৮) ও কৃষি সম্পদের বিবরণ দাও। 

উত্তর: জলবায়ু: ভুটানের জলবায়ু শীতল মহাদেশীয় প্রকৃতির। এছাড়া এই দেশের দক্ষিণে অবস্থিত তরাই অঞ্চলে উষ্ণ ও আর্দ্র জলবায়ু দেখা যায়। এই দেশে গ্রীষ্মকালে মাঝামাঝি রকমের এবং শীতকালে উচ্চতার জন্য বেশ ভালো রকম ঠাণ্ডা পড়ে। শীতকালে উত্তরদিকের উচ্চ পার্বত্য অঞ্চলে বরফপাত হয়। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এখানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বজ্র ও বিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত হয় (৫০০-৭৫০ সেন্টিমিটারের মত)।


■ স্বাভাবিক উদ্ভিদ: অধিক বৃষ্টিপাতের জন্য পার্বত্য অঞ্চলে ঘন বনের সৃষ্টি হয়েছে। এখানে বীচ, অ্যাস, বার্চ, ম্যাপল, সাইপ্রেস, ওক, রোডোডেনড্রন, ম্যাগনোলিয়া প্রভৃতি মূল্যবান কাঠ পাওয়া যায়। এই দেশের তরাই অঞ্চলে শাল, সেগুন, শিশু প্রভৃতি বৃক্ষ, অপেক্ষাকৃত উচ্চ বনভূমিতে ওক, মেপল


প্রভৃতি অরণ্য এবং আরও উচ্চ পার্বত্য অঞ্চলে পাইন, বার্চ, ফার প্রভৃতি গাছ জন্মায়। ■ কৃষি: কৃষি ও পশুপালন হল ভুটানের অধিবাসীদের প্রধান উপজীবিকা। প্রচুর বৃষ্টিপাতের


সাহায্যে পাহাড়ের গায়ে ধাপ কেটে প্রধানত পার্বত্য উপত্যকায় এবং পর্বতের নীচু অংশে দেশের মাত্র ১০% জমিতে কৃষিকাজ করা হয়। ভুট্টা এই দেশের প্রধান কৃষিজাত দ্রব্য। পার্বত্য উপত্যকার অপেক্ষাকৃত নীচু অঞ্চলে ধান এবং উচ্চভূমিতে ভুট্টা, গম, যব, আলু প্রভৃতি উৎপন্ন হয়। এখানে প্রচুর কমলালেবু জন্মায়। এছাড়া পাহাড়ের ঢালের বনভূমি থেকে অল্প পরিশ্রমে প্রচুর বড় এলাচ জন্মায়।

Post a Comment

0 Comments