হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হলাে বুকের বাঁদিকে ব্যথা অনুভূত হবে। গলার দুপাশ যেন চেপে ধরে, চোয়ালে ব্যথা, ঠিক বুকের নিচে ও পেটের মাঝখানে ব্যথা, পিঠ ও দুই কাধের হাড়ের মধ্যে ব্যথা অনুভূত। বাঁ হাতে যন্ত্রণা, কোন সময় দুই হাতেও হতে পারে।
তবে এটাই হার্ট অ্যাটাকের সম্পূর্ণ লক্ষণ বলা চলে না। যদি এর সঙ্গে অতিরিক্ত ঘাম দিতে থাকে তবে হার্ট অ্যাটাকের কিঞ্চিৎ সম্ভাবনা থাকে। বাড়িতে যদি কোন সময় কারও এইরকম ঘটে তাহলে প্রথমেই তাকে শুইয়ে দেবেন। গ্রীষ্মকাল হলে ঘরের দরজা জানালা খুলে দেবেন। তবে শীতকাল যদি হয় তাহলে জানলা দরজা না খুলে আস্তে করে ফ্যান চালান অথবা পাখার বাতাস করুন। কোন তরল পানীয় খাওয়ানাের চেষ্টা করবেন না। বাড়িতে যদি সব্রিটেট ট্যাবলেট থাকে তাহলে জিভের তলায় ১টি দিয়ে দিন। এইরকম রোগীকে কোনসময় বেশিক্ষণ বাড়িতে ফেলে রাখবেন না। যত শীঘ্র সম্ভব হাসপাতাল, অথবা নার্সিংহােমে নিয়ে যাবেন।

0 Comments