উদ্ভিজ তেল এবং বনস্পতি উভয়ই ফ্যাটের উদ্ভিজ উৎস। উদ্ভিজ তেলের মধ্যে বহু অসংপৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, যেমনলিনােলেয়িক, লিনােলেনিক ও আরাকিডােনিক অ্যাসিড সেগুলিকে প্রয়ােজনীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়।
বনস্পতি উদ্ভিজ তেলের অসংপৃক্ত স্থানে হাইড্রোজেন সংযুক্তির মাধ্যমে সৃষ্টি হয়ে পাকে। বনস্পতিতে ভিটামিন-‘এ’ ও ‘ডি স্বাভাবিকভাবে থাকে না বলে এই দুই ভিটামিন নস্পতিতে যুক্ত করে এর উৎকর্ষতা বাড়ানাে হয়, ভিটামিন-ই’ এর উৎকৃষ্ট উৎস। উদ্ভিজ তেল এবং বনস্পতি উভয়ই খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকে। এরা আমাদের দেহে শক্তির যােগান দেয়। উদ্ভিজ তেল অসংপৃক্ত অবস্থায় থাকে বলে আমাদের স্থ্যের পক্ষে বিশেষ ক্ষতিকর নহে, বনস্পতি হাইড্রোজেনযুক্ত হয়ে সংপৃক্ত ফ্যাটে পরিণত ওয়ায় তাহা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।সাধারণ কক্ষ উষ্ণতায় ইহা কঠিন অবস্থায় থাকে। বনস্পতিকে উদ্ভিজ ঘি বলা হয়।

0 Comments