স্বাস্থ্য সাথীর কিছু উল্লেখযােগ্য বৈশিষ্ট্য
১ কার্ডের মেয়াদ ১ বছর এবং প্রতি বছর পুনরায় নবীকরণের যােগ্য।
২। প্রতি বছর ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা। পাওয়া যাবে, যার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার।
৩। হাসপাতালে থাকাকালীন রােগীর সকল প্রয়ােজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং সমস্ত ঔষধ পথা বিনামূল্যে দেওয়া হবে।
৪। কিছু বিশেষ অসুখের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। যেমনঃ (১) ক্যানসার, (২) নিউরো সার্জারি (৩) হৃদরােগ জনিত অন্ত্রপ্রচার (৪) লিভার সংক্রান্ত অসুখ, (৫) রক্তজনিত সমস্যা ইত্যাদি।
৫। হাসপাতাল থেকে ছুটির সময় রােগীকে গাড়ি ভাড়া বাবদ ২০০ টাকা দেওয়া হবে।
৬। এই পরিষেবা পাওয়া যাবে জেলার নথিভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে।
৭। হাসপাতালে চিকিৎসার খরচ সরাসরি হাসপাতালকে বীমা কোম্পানী দেবে পূর্ব নির্ধারিত ব্যয়ের হার অনুযায়ী।
৮। এই স্মার্ট কার্ডটি পাওয়া যাবে সংশ্লিষ্ট থাম পঞ্চায়েত বুক অফিস/মিউনিসিপ্যালিটি অফিস থেকে।
উপভােক্তার দায়িত্ব ও কর্তব্য
• চিকিৎসা পাওয়ার জন্য স্মার্ট কার্ডটি নিয়ে নথিভুক্ত হাসপাতালের হেল্প ভেক্সে যােগাযােগ করতে হবে।
• হাসপাতালের তালিকা বই সযত্নে হাতের কাছে রাখুন। কোন অবস্থাতেই স্মার্ট কার্ডটি পরিবারের নথিভুক্ত সদস্য ছাড়া অপর কোন ব্যক্তিকে হস্তান্তর করবেন না।
ভর্তি না থাকা অবস্থায় হা কর্তৃপক্ষের কাছে স্মার্ট কার্ডটি দেবেন না।
* হাসপাতালে ভর্তি হবার সময় আপনার মােবাইল নম্বর অবশ্যই নথিভুক্ত করুন।

0 Comments