কী ভাবে প্রতিষেধক নেওয়ার জন্য নাম নথিভুক্ত করবেন
- প্রথম ধাপ: রেজিস্ট্রেশন www.cowin.gov. in- অ্যাপে প্রথমে আবেদনকারীর মােবাইল নম্বর দিয়ে, গেট ওটিপি বােতাম ক্লিক।
- এসএমএস-র মাধ্যমে ওই মােবাইল নম্বরে ওটিপি আসবে, সেটি নির্দিষ্ট জায়গায় লেখার পরে ভেরিফাই বােতামে ক্লিক।
- ওটিপি-র বৈধতা যাচাই হলেই, রেজিস্ট্রেশন অব ভ্যাকসিনেশন পেজ খুলবে।
- সেখানে, কী ধরণের সচিত্র পরিচয় পত্র দেওয়া হচ্ছে তা নির্দিষ্ট করে সেই পরিচয় পত্রের নম্বর লিখতে হবে।
- সচিত্র পরিচয় পত্র অনুযায়ী নাম, জন্ম সাল ও লিঙ্গ উল্লেখ করতে হবে।
- ৪৫ বছরের বেশি বয়স এবং কোমবিডিটি থাকলে তা উল্লেখ করতে হবে।
- রেজিস্ট্রার' বােতাম ক্লিক করলে রেজিষ্ট্রেশন নিশ্চিতের মেসেজ মিলবে।
দ্বিতীয় ধাপ: আরও গ্রাহক নথিভুক্ত
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ হতেই অ্যাকাউন্ট ডিটেলস মিলবে।
- তাতে অ্যাড মারা বােতাম ক্লিক করলে আরও তিনজনের নাম নথিভুক্ত করা যাবে। তাঁদেরও সমস্ত তথ্য দিতে হবে।
- অ্যাড বােতাম ক্লিক করলে ফের রেজিস্ট্রেশন নিশ্চিতের মেসেজ মিলবে।
তৃতীয় ধাপ: কোনও গ্রাহকের নাম মুছে ফেলা
- প্রয়োজন মনে করলে নথিভুক্ত কোনও গ্রাহকের নাম ‘ডিলিট’-র সুযােগ মিলবে।
চতুর্থ ধাপ: 'বুকিং অ্যাপয়েন্টমেন্ট ফর ভ্যাকসিনেশন
- নথিভুক্ত নামের পাশে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট বােম ক্লিক করলে, বুকিং অ্যাপয়েন্টমেন্ট ফর ভ্যাকসিনেশন' পেজ খুলবে।
- সেখানে রাজ্য, জেলা, ব্লক, পিনকোড নির্দিষ্ট করার পরে সার্চ' বােতামে ক্লিক।
- তাতে নিজ এলাকার সরকারি ও বেসরকারি হাসপাতালের নাম আসবে। সেটি বাছাই করতে হবে।
- ডেট অ্যান্ড অ্যাভিবিলিটি' অপশনে পছন্দ মতাে দিন, সময় নির্দিষ্ট করতে হবে।
- বুক’ বােম ক্লিক করলেই, অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ খুলবে। তাতে সমস্ত তথ্য থাকবে।
- সমস্ত তথ্য মিলিয়ে কনফার্ম বােতাম ক্লিক করলে, 'অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুল মেসেজ দেখা যাবে।
- ‘ডাউনলোেড’ অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন।সুনিশ্চিতের তথ্য ডাউনলােড হবে।
- মােবাইল নম্বরে অ্যাপয়েন্টমেন্টের তথ্যআসবে। সেই মতাে নির্দিষ্ট দিনে, সময়ে পৌঁছতে হবে প্রতিষেধক কেন্দ্রে।
- প্রয়ােজনে প্রতিষেধক নেওয়ার দিন, সময় ও কেন্দ্র পরিবর্তন করা যাবে। তাতে ‘সিটিজেন রেজিস্ট্রেশন’-এ গিয়ে আগের দেওয়া মােবাইল নম্বর দিতে হবে। তাহলে ওটিপি আসবে। তারপরে 'রি-শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
মনে রাখতে হবে
- রেজিস্ট্রেশন করার সময় যে সচিত্র পরিচয় পত্র উল্লেখ করা হয়েছিল, সেটি প্রতিষেধক কেন্দ্রে নিয়ে য়েতে হবে।
- কোমবিডিটি থাকলে তার শংসাপত্র অবশ্যই নিতে হবে।
- প্রথম প্রতিষেধক নেওয়ার পরে স্বাভাবিক ভাবেই ২৮ দিন পরে প্রতিষেধকের দ্বিতীয় ভােজ নেওয়ার মেসেজ আসবে রেজিস্ট্রার মােবাইল নম্বরে।
- সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে প্রতিষেধকের প্রতিটি ডােজের জন্য ২৫০ টাকা করে লাগবে।
- কোন ভাবেই বাড়ি এসে প্রতিষেধক দেওয়ার সুযােগ নেই। কারণ প্রতিষেধক নেওয়ার পর আধ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে। সমস্যা হলে তৎক্ষনাৎ জরুরি ভিত্তিতে চিকিৎসা চালু করতে হবে। যা বাড়িতে সম্ভব নয়।

0 Comments