বাৰ্খান বলতে কী বোঝ?
উত্তর- মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে বিভিন্ন ধরনের বালিয়াড়ির সৃষ্টি হয়। এর মধ্যে যেসব বালিয়াড়ি প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে আধখানা চাঁদের আকারে গড়ে ওঠে, সেগুলিকে বলে বার্খান। বাখানের বায়ুমুখী ঢাল খাড়া হয় না, উত্তল আকৃতির হয়। তবে বিপরীত দিকের ঢাল খুব খাড়া এবং অবতল আকৃতির হয় (চিত্র-৭১)। এগুলির উচ্চতা সাধারণত ১৫ থেকে ৩০ মিটার পর্যন্ত হয় এবং এক একটি বার্খান প্রায় ৫ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত স্থান জুড়ে অবস্থান করে। অনেক সময় সমতল স্থানে একসঙ্গে অনেকগুলি বাখান পরপর গড়ে ওঠে। তবে একটি নির্দিষ্ট জায়গায় বার্থান স্থির থাকে না, বায়ুর গতিপথ অনুসারে ধীরে ধীরে সরে যায় অর্থাৎ এগুলি চলমান বালিয়াড়ি।

0 Comments