সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কী? অথবা, মেরুজ্যোতি বা মেরুপ্রভা কী?
উত্তর-মেরু অঞ্চলে যখন একটানা ৬ মাস রাত্রি থাকে (উত্তর মেরুতে ২৩শে সেপ্টেম্বর থেকে ২১শে মার্চ এবং দক্ষিণ মেরুতে ২১শে মার্চ থেকে ২৩শে সেপ্টেম্বর), তখন ওখানকার রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মতো এক অপূর্ব সুন্দর আলোর জ্যোতি দেখা যায়। একেই বলে মেরুজ্যোতি বা মেরুপ্রভা। এর মধ্যে উত্তর মেরুতে এই মেরুজ্যোতিকে বলে সুমেরু প্রভা এবং দক্ষিণ মেরুতে এই মেরুজ্যোতির নাম কুমেরু প্রভা।

0 Comments