Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

মেগাস্থিনিসের চোখে ভারতীয় সমাজ

 মেগাস্থিনিসের চোখে ভারতীয় সমাজ

Ans: 

গ্রিক শাসক সেলিউকাসের দূত ছিলেন মেগাস্থিনিস। তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে কিছুদিন ছিলেন। তিনি তাঁর অভিজ্ঞতা ইন্ডিকা নামক গ্রন্থে লিখেছিলেন। এই গ্রন্থ থেকে সমকালীন ভারতবর্ষের সমাজ সম্পর্কে অনেক তথ্য জানা যায়। ইন্ডিকা থেকে জানা যায় পাটলিপুত্রে উন্নত পৌরশাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। ৩০ জন সদস্য নিয়ে একটি পৌরবোর্ড ছিল। এর অধীন ছিল ৫ জন সদস্যবিশিষ্ট ৬টি দফতর। এদের কাজ ছিল শিল্প পরিচালনা, বিদেশি অতিথি আপ্যায়ন, ব্যাবসাবাণিজ্য নিয়ন্ত্রণ, জন্মমৃত্যুর হিসাবরক্ষা, শুল্ক আদায় করা ইত্যাদি। মেগাস্থিনিসের মতে, ভারতীয় জনসমাজ সাতটি শ্রেণিতে বিভক্ত ছিল। যথা—ব্রাহ্মণ, কৃষক, পশুপালক, শিল্পী, ব্যবসায়ী, যোদ্ধা, গুপ্তচর ও সচিব।


মেগাস্থিনিসের মতে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সমাজ বর্ণ বিভাজনের কথা জানত না। প্রাচীনকালে ভারতবাসীরা নগরে বসবাস করত না। ভারতীয়রা অন্য কোনো জাতিকে আক্রমণ করত না। এছাড়া তাঁর মতে, ভারতবর্ষে কখনও দুর্ভিক্ষ হয়নি।

Post a Comment

0 Comments