Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো।

জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো।

 উত্তর:

সামরিক শিক্ষার নামান্তর জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী। ইংরেজ আমলে ভারতীয় সেনাবাহিনীর উন্নতিসাধনেই এই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। ১৯৪৮ সালের ১৬ জুলাই প্রতিরক্ষা দফতরের অধীনে এইচ এন কুঁজারা কমিটির সুপারিশ অনুসারে ভারতীয় জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল দেশের সাধারণ যুবসমাজকে দেশাত্মবোধে উদ্দীপিত করা এবং যুব ছাত্রসমাজকে সচেতন, সংবেদনশীল, দেশসেবাব্রতে উদ্বুদ্ধ করে প্রকৃত শৃঙ্খলাবদ্ধ, একতাবদ্ধ, সৎ মানুষ হিসেবে ও ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে ভবিষ্যতে সেনাবাহিনীর অফিসার হবার উপযোগী করে গড়ে তোলাও হয়।


** একতা ও অনুশাসন এন সি সি-র মূলমন্ত্র। নিয়মানুবর্তিতা, দক্ষতা, অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রম প্রশিক্ষার্থীর সাফল্যের মূল চাবিকাঠি।

** প্রশিক্ষণে প্রশিক্ষার্থীরা শেখে নিঃস্বার্থভাবে কাজ করতে, যা তাদেরকে সৎ, সাহসী, ধর্মনিরপেক্ষ, দুঃসাহসিক, খেলাধুলায় দক্ষতাসম্পন্ন, ভ্রমণপ্রিয়, দুঃসাহসিক অভিযানপ্রিয়, প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে তোলে।

** এন সি সি-র কর্মধারা ছাত্রছাত্রী ও যুবসমাজকে মেরুদণ্ড সোজা করে জীবনকে শৃঙ্খলিত ও সুসংহত করে বাঁচতে শেখায়। এন সি সি দেশের বৃহত্তম যুবসমাজের প্রতিনিধিত্ব করে।

১৯৮৫ সালের হিসাব অনুসারে সারা দেশে ১৭টি ডাইরেক্টরেটে দেশের ১১৯টি বিশ্ববিদ্যালয়ে, ৩৭৩৪ টি কলেজে এবং ৬৩৫০ টি বিদ্যালয়ে এন সি সি চালু আছে 

 ১১.২ লক্ষ ছাত্রছাত্রী এন সি সি-র সঙ্গে যুক্ত। ১৪৪টি ইউনিট দ্বারা এন সি সি-র সম্পাদিত হয়।

প্রতি বছর নভেম্বর মাসের শেষ রবিবারটি ‘এন সি সি দিবস' হিসেবে পালিত হয়। ১৯৫১ সাল পর্যন্ত এন সি সি-র পৃথক পৃথক পতাকা ছিল। পরবর্তীকালে ১৯৫৪ সালে একটি সমন্বিত পতাকা চালু হয়। এই পতাকার রং নীল, লাল ও আকাশি। স্বপ্নময় হালকা নীল নৌসেনা বাহিনীর

প্রতীক, হালকা আকাশি রং বায়ুসেনা বাহিনীর প্রতীক, লাল রং স্থলসেনা বাহিনীর প্রতীক। এন সি সি-র প্রশিক্ষণ, পঠনপাঠন ও কর্মকাণ্ডে স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়।

Post a Comment

0 Comments