স্ক্রাব টাইফাস'-এর জীবাণু বহনকারী পোকা কোথায় থাকে?
উত্তর: মনে রাখতে হবে ‘স্ক্রাব টাইফাস'-এর জীবাণু বহনকারী পোকা অত্যন্ত ছোট হওয়ার কারণে খালি চোখে দেখা যায় না। এই ধরনের পোকা চা গাছের আশপাশে, জঙ্গলের ঠান্ডা জায়গায় কিংবা পচা স্যাঁতসতে কাঠে, বাঁশ ঝোপে ও ঘন জঙ্গলে থাকে। সেই সব জায়গা থেকেই পোকাগুলি ইঁদুর ও ছুঁচোর শরীরে প্রবেশ করে। ইঁদুর ও ছুঁচোর মাধ্যমে পোকাগুলি লোকালয় কিংবা মানুষের বাড়িতে গিয়ে মানুষকে কামড়ায়। পোকাগুলি খানিকটা উড়তে পারার কারণে অনেককে কামড়াতে সক্ষম হয়।

0 Comments