চেয়ারে বসে থাকা ব্যক্তি এবং চেয়ার একটি বস্তু সংহতি। চেয়ারের ওপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ এবং চেয়ার কর্তৃক বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ হল বস্তু-সংহতির অভ্যন্তরীণ ক্রিয়া-প্রতিক্রিয়া মাত্র। এই বল বাইরে থেকে বস্তু-সংহতির ওপর প্রযুক্ত না হওয়ায় ব্যক্তিসহ চেয়ারের ভরবেগের কোনো পরিবর্তন ঘটাতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে ভরবেগ শূন্য হয়। তাই চেয়ারে বসে চেয়ারটিকে উপরে তোলা যায় না।

0 Comments