শক্তির যেসব বৈশিষ্ট্য আছে, তাপের মধ্যেও সেইসব বেশিষ্ট্য সম্পূর্ণভাবে বর্তমান। তাপ থেকে আমরা অন্য যে কানো প্রকারের শক্তি পেতে পারি। যেমন—১)একটি লোহার দণ্ডকে তীব্রভাবে গরম করলে, তা থেকে প্রথমে লাল পরে সাদা আলো ছড়ায়। অর্থাৎ তাপ থেকে আলোকশক্তি পাওয়া যায়।
জল ফুটিয়ে স্টীম তৈরি করে, তার সাহায্যে ইঞ্জিন চালানো হয়। অর্থাৎ তাপ থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়।২) একটি লোহার তার ও তামার তার, দু’প্রান্ত আটকে, এক প্রান্ত গরম করলে তা থেকে তড়িৎশক্তি পাওয়া যায়।
আবার অন্যান্য শক্তি থেকেও তাপ পাওয়া যায়। যেমন—
৩)কোনো বস্তুতে তীব্রভাবে আলো ফেললে বস্তুটি গরম হয়ে
যায়—অর্থাৎ আলোকশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক হিটার, ইস্তিরি থেকে তাপ পাওয়া যায়। অর্থাৎ তড়িৎশক্তি তাপশক্তিতে পরিণত হয়।
৪) হাতে হাতে ঘষলে, হাত গরম হয়ে যায়। অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি পাওয়া যায়।
অতএব দেখা যাচ্ছে যে, তাপ থেকে যেমন অন্যান্য শক্তি পাওয়া যায়, তেমন অন্যান্য শক্তি থেকেও তাপ শক্তি পাওয় যায়। অর্থাৎ বলা যায়, তাপ একপ্রকার শক্তি।

0 Comments