সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
উত্তর- উৎপত্তির পর থেকেই সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের মেরুদণ্ডের চারদিকে পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরে চলেছে। ভূ-পৃষ্ঠ থেকে আমরা কিন্তু পৃথিবীর এই আবর্তন বুঝতে পারি না। মনে হয় যেন পৃথিবী স্থির হয়ে আছে, আর সূর্য পৃথিবীকে কেন্দ্র করে পূর্বদিক থেকে পশ্চিমদিকে ঘুরে চলেছে। এজন্য সূর্য পূর্বদিকে উদিত হয়ে পশ্চিমদিকে অস্ত যায়। প্রকৃতপক্ষে, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে চলেছে বলে আকাশে সূর্যকে আমরা বিপরীত দিকে যেতে দেখি—পূর্ব থেকে পশ্চিমে। প্রতিদিনের আকাশে সূর্যের এই পূর্ব থেকে পশ্চিমে যাওয়াকেই বলে সূর্যের দৈনিক আপাত গতি।

0 Comments