রোগপোকা দমন কী ভাবে?
Ans:
গোড়া পচা, পাতা পচা, ফুল পচা রোগ হলে প্রতিকার হিসাবে কপারঅক্সিক্লোরাইড ৪ গ্রাম বা হেক্সাকোনাজল ১.৫ মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। পাতায় বাদামি বা কালো দাগ হলে কার্বেন্ডাজিম ও ম্যানকোজেবের মিশ্রণ ২ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। পাতা কোঁকড়ানো বা মোজাইক রোগের প্রকোপ কমাতে সর্বাঙ্গীবাহী কীটনাশক যেমন— ইমিডাক্লোরোপিড ১ মিলিলিটার ৫ লিটার জলে বা থায়োমিথোক্সাম ১ গ্রাম ৩ লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। পাতায় সাদা গুঁড়ো রোগ হলে সালফার জাতীয় ছত্রাকনাশক ৩ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। শিকড় বা ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে প্রতি গাছের গোড়ায় ৫ গ্রাম কার্বোফিউরন প্রয়োগ করতে হবে। জাব পোকা বা চুষি পোকার আক্রমণ হলে ইমিডাক্লোরোপিড বা থায়োমিথোক্সাম গুলে স্প্রে করতে হবে। লাল বা হলুদ মাকড়ের আক্রমণ দেখা দিলে ফেনাজাকুইন ১.৫ মিলিলিটার বা অ্যাবামেকটিন ২ মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে।

0 Comments